জাতীয় সংবাদ

আ. লীগের লকডাউন কর্মসূচি: দোকান খোলা রাখার ঘোষণা

প্রবাহ রিপোর্ট ঃ কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার ঢাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়ে জনমনে আতঙ্ক থাকলেও কর্মসূচি ঠেকাতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে সরকার। এ অবস্থায় দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দোকান খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button