জাতীয় সংবাদ

ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে লাগেজভর্তি পেট্রোলবোমা উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে লাগেজভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতার উদ্দেশ্যে এসব পেট্রোলবোমা সেখানে রাখা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে এসব পেট্রোলবোমা উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার বিকালে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোলবোমা ও বিস্ফোরকজাতীয় জিনিসপত্র উদ্ধার করা হয়। তখন তিন জনকে আটক করা হয়। পুলিশ জানায়, দুপুরে মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি রেখে পালিয়ে যায়। এ সময় সড়কের পাশে একটি লাগেজের ভেতর থেকে ৩২ পেট্রোলবোমা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। এর সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের গ্রেপ্তার করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button