জাতীয় সংবাদ

শাহবাগ মোড়ের দখল নিল ইনকিলাব মঞ্চ

প্রবাহ রিপোর্ট : দীর্ঘ দুই ঘন্টা পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস উপেক্ষা করে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের হটিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় পুলিশ। রাত পৌনে ৯টার দিকে পুলিশকে হটিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান করে গতকাল থেকে আন্দোলন করছিল।
শুক্রবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে সরিয়ে দেয় পুলিশ। এর প্রতিবাদে শাহবাগ ব্লকেড করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দীর্ঘ দুই ঘণ্টা পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস উপেক্ষা করে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে আঘাতের চিহ্ন আছে বলে দাবি করেছেন তার সহযোগী ওবাইদুর রহমান সোহান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button