যশোর বোর্ডে এসএসসিতে পুনঃনিরীক্ষা ও পুর্নমূল্যায়নে ফেল থেকে পাস করেছে ৩৮০ : জিপিএ-৫ পেয়েছে ১৮২

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর ঃ চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পুনঃনিরীক্ষা ও পুর্নমূল্যায়নের ফলাফল বৃহস্পতিবার সকালে প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষা ও পুর্নমূল্যায়ন এর ফলাফলে ফেল থেকে পাস করেছে ৩৮০ জন, নতুন জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম.হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, গত ১১ আগষ্ট থেকে ১৭ আগষ্ট পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীরা তাদের কাঙ্খিত ফলাফল পাওয়ার আশায় পুনঃনিরীক্ষা ও পুর্নমূল্যায়নের জন্য যশোর বোর্ডের ২৮,৮৬২জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৪,৭১৭টি ক্রীপ্ট করেন। তারপর ২৫ আগষ্ট থেকে নতুন পরীক্ষক নিয়ে এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষা ও পুর্নমূল্যায়নের কার্যক্রম শুরু হয়। প্রায় এক সপ্তা ধরে বোর্ডের কনফারেন্স কক্ষে অত্র বোর্ডের অধীনে বিভিন্ন স্কুল থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করেন। ৩ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পুনঃনিরীক্ষা ও পুর্নমূল্যায়নের কাজ শেষ হওয়ার কথা থাকলেও অত্র বোর্ডে আরো দু’দিন বেশী সময় লাগে। এর পর প্রস্তুুত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় পরীক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজ এর মাধ্যমে ফলাফল প্রকাশের বিষয় নিশ্চিত করা হয়। পুনঃনিরীক্ষা ও পুর্নমূল্যায়নে ৭৪,৭১৭টি স্ক্রীপ্টে গ্রেড পরিবর্তন এসেছে ১৬৮৪ শিক্ষার্থীদের। মার্ক পরিবর্তন হয় ১৭৪৪ জন পরীক্ষার্থীর। তিনি আরো জানান,পুনঃনিরীক্ষা ও পুর্নমূল্যায়নে অকৃতকার্য থেকে একজনও এ প্লাস না পেলেও এ গ্রেড পেয়েছে ১জন, অকৃতকার্য থেকে এ মাইসান পেয়েছে ৩জন,বি গ্রেড পেয়েছে ৩৩জন,সি গ্রেড পেয়েছে ১৯জন, ডি গ্রেড পেয়েছে ৩২৪জন, ডি গ্রেড থেকে এ প্লাস ও এ কেউ না পেলেও এ মাইনাস পেয়েছে ১জন,ডি থেকে সি গ্রেড পেয়েছে ১৪জন,সি গ্রেড থেকে এ পেয়েছে ১জন,এ মাইনাস পেয়েছে ১জন,সি থেকে বি গ্রেড পেয়েছে ৬৫জন, বি গ্রেড থেকে এ প্লাস পেয়েছে ২জন,বি থেকে এ পেয়েছেন ১২জন,বি থেকে এ মাইনাস পেয়েছে ১৫০জন, এ মাইনাস থেকে এ প্লাস পেয়েছে ১৯জন, এ মাইনাস থেকে এ পেয়েছে ৩০৮জন ও এ থেকে এ প্লাস পেয়েছে ৭৩১জন।



