স্থানীয় সংবাদ
নগরীতে আ’ লীগের ঝটিকা মিছিল থেকে দুইজন আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হলে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে আওয়ামী লীগে সমর্থিত ইব্রাহিম ও পনু সরদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি তেতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসছে।


