যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত আটক

প্রবাহ রিপোর্ট ঃ ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। গতকাল শনিবারভোরে ভোলা সদর উপজেলার কাঠির মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মোঃ হাসান ও মোঃ সেলিম কাজী। তারা উভয়েই ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় একটি টিনশেড ঘর থেকে ১টি একনলা দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, ২টি দেশীয় অস্ত্র, পুলিশের হারানো ৭.৬২ মি.মি. এসএবল-এর ২ রাউন্ড গুলি, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ মোট ১২ রাউন্ড লাইভ অ্যামুনিশন এবং ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। নৌবাহিনী আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র এলাকায় সক্রিয় ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকের পর উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



