জাতীয় সংবাদ

সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার উপায় খুঁজছে ইসি

প্রবাহ রিপোর্ট ঃ সারা বছর ধরে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের সিদ্ধান্ত নিলেও কর্মপন্থা নির্ধারণের উপায় খুঁজছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ৩১ মার্চ বৈঠকে বসবে সংস্থাটি। রোববার (২৯ মার্চ) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। কর্মকর্তারা জানান, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে বৈঠকটি নির্বাচন ভবনে বিকেলে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জানা গেছে, সম্প্রতি সারা বছর মৃত ভোটার কর্তনের সিদ্ধান্ত নেয় ইসি। ইতোপূর্বে এ কাজটি সম্পন্ন করা হতো কেবল বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের সময়। এতে অনেক বিলম্ব হয়। ফলে মৃত ভোটারের নামে ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়ম হওয়ার আশঙ্কা থেকে যায়। যে কারণে সারা বছরই কাজটি করার সিদ্ধান্ত হয়। ২০২৫ সালে হালনাগাদের সময় ২১ লাখের মতো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button