স্থানীয় সংবাদ

খুলনায় ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য মিঠু গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য আসাদুজ্জামান মিঠুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নগরীর নতুন রাস্তা এলাকা থেকে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া। ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসাদুজ্জামান মিঠু কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, সে বেনাপোল সীমান্ত উদ্দেশ্য খুলনা থেকে যাচ্ছিলো। এ সময় তাকে আটক করা হয়। মিঠুর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোসহ তার অপরাধমূলক কর্মকা-ের বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button