স্থানীয় সংবাদ
ডেঙ্গু রোগে আক্রান্ত জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য আব্দুস সালাম আর নেই

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য মোঃ আব্দুস সালাম (৩৫) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ এশা পশ্চিম বানিয়াখামার অনুষ্ঠিত হবে এবং বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মহুমের রুহের মাগফেরাত কামনায় শোকবার্তা প্রেরণ করেছেন খুলনা জেলা সংবাদপত্র হকাস ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু সহ কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যগণ।



