আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কূটনীতিকেই প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প, দাবি মার্কো রুবিওর

প্রবাহ ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতিকেই প্রাধান্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি।
সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে সরাসরি আলোচনা চলছে বলেও জানিয়েছেন মার্কো রুবিও। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের মাঝে সরাসরি বার্তা আদান-প্রদান ও আলোচনা চলছে। আর এসব আলোচনা মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় কূটনীতি এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোকেই প্রাধান্য দেন। আমরা আগেও সেটি (সমাধান) করতে পারতাম।
মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানি শাসকগোষ্ঠী তাদের দেশের সম্পদ হিজবুল্লাহ, হামাস এবং ইরাকের শিয়া মিলিশিয়াদের সমর্থনে ব্যয় করার পথ বেছে নিয়েছে। তারা অনর্থক প্রতিবেশী দেশগুলোকে হুমকির মুখে ফেলছে।
তিনি বলেন, আমরা সব সময় এমন একটি পরিস্থিতিকে স্বাগত জানাব, যেখানে ভিন্ন কোনও ভবিষ্যৎ দর্শনের অধিকারী ব্যক্তিরা ইরানের নেতৃত্বে আসবেন। যদি এমন কোনও সুযোগ তৈরি হয়, তাহলে আমরা অবশ্যই তা লুফে নেব।সূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button