জাতীয় সংবাদ

দেশে ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন

প্রবাহ রিপোর্ট : দেশে ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। সব মিলিয়ে দেশে ভোটার এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার। বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন ২০২৬ সালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। হালনাগাদ তালিকায় এসব তথ্য জানা গেছে।
এর মধ্যে পুরুষ ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে- তাদের তথ্য যাচাই-বাছাই শেষে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button