জাতীয় সংবাদ

উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়ের তা-ব : নিহত শতাধিক, লন্ডভন্ড জনপদ

প্রবাহ রিপোর্ট ঃ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ভয়াবহ শক্তিশালী ঝড়ে অন্তত ১০৪ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে ঘরবাড়ি ধসে, গাছ উপড়ে এবং বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। রাজ্যের অন্তত ১২টি জেলায় ঝড়টি ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঝড়ের তীব্রতায় শত শত গাছ ও বিলবোর্ড উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি। উত্তরপ্রদেশের হিন্দু তীর্থ নগরী হিসেবে পরিচিত প্রয়াগরাজ (এলাহাবাদ) জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, প্রবল বাতাসের তোড়ে বিশাল বিশাল গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে রাস্তায় পড়ে আছে। অনেক জায়গায় রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বিঘিœত হয়েছে। প্রয়াগরাজের বাসিন্দা রাম কিশোর সংবাদ সংস্থা এপি-কে বলেন, হঠাৎ করেই ঝড়টা শুরু হয়। মুহূর্তের মধ্যেই চারপাশ অন্ধকার হয়ে যায়। বাতাসের তোড়ে টিনের চাল উড়ে যাচ্ছিল আর মানুষ দিগ্বিদিক ছুটছিল। সারা সন্ধ্যা শুধু গাছ ভেঙে পড়ার শব্দ শোনা গেছে। দুর্যোগের খবর পেয়েই মাঠে নেমেছে পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। রাস্তা ও রেললাইন থেকে গাছ এবং ধ্বংসস্তূপ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে তারা চেইনসো এবং ক্রেন ব্যবহার করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক জেলা বর্তমানে অন্ধকারে নিমজ্জিত। প্রশাসন জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: স্কাই নিউজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button