বিনোদন

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন তানজিন তিশা

প্রবাহ রিপোর্ট ঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একটি শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জে যাচ্ছিলেন তিনি। যাত্রাপথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। তবে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। দুর্ঘটনার পর মানিকগঞ্জে না গিয়ে ঢাকায় ফিরেছেন জানান তানজিন তিশা নিজেই। শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’ তিশার এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাক্সক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তবে জানা গেছে, দুর্ঘটনায় বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তানজিন তিশা। পরে মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসেন। বলে রাখা যায়, মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান তানজিন তিশা। এরপর বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। এরপর কাজ শুরু করেন নাটকে। ছোটপর্দায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেত্রীকে শাকিব খানের বিপরীতে দেখা যাবে। ‘সোলজার’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিশা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button