গণপরিবহনে বিশৃঙ্খলা, নিয়ম মানতে হবে সবাইকে

ঢাকার গণপরিবহনে কোনো শৃঙ্খলা নেই, বাসগুলো পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে চলে, একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে ২০০৪ সালে ঢাকার জন্য করা ২০ বছরের পরিবহন পরিকল্পনায় ‘বাস রুট রেশনালাইজেশন’ বা বাস রুট ফ্র্যাঞ্চাইজি চালু করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ এই ব্যবস্থার মূল লক্ষ্য ছিল লক্কড়ঝক্কড় বাস তুলে নেওয়া। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সব রুট বিলুপ্ত করে ৯ রুটে ৯ রঙের উন্নত বাস পরিষেবা চালুর নির্দেশনা দেয়র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্ ঁপচ৬সরকার। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, নির্দেশনার অপব্যবহার করে নতুন ও উন্নত বাসের বদলে ফিটনেসবিহীন পুরনো লক্কড়ঝক্কড় বাসগুলো রাতারাতি গোলাপি রং করে চালানোর চেষ্টা চলছে। এতে নগরজুড়ে প্রতিদিন গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হচ্ছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, রাজধানী ঢাকায় গণপরিবহন কোনোভাবেই শৃঙ্খলায় আনা সম্ভব হয়ে উঠছে না। নগর পরিবহন বা বাস রুট রেশনালাইজেশনের মতো চিন্তাও থমকে গেছে। এসংক্রান্ত কমিটির এত দিন নিয়ম মেনে সভা হলেও এখন সেটিও হচ্ছে না। আশার আলো জাগানো গোলাপি বাসও হতাশায় ডুবিয়েছে। সপ্তাহ পার না হতেই সামনে আসছে নানা সমস্যা। গোলাপি রঙের বাসসেবা শুরুতেই মুখ থুবড়ে পড়ার উপক্রম। সব জায়গায় নেই কাউন্টার। আগের মতোই যত্রতত্র চলছে যাত্রী ওঠানামা। আছে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ। মালিকদের পরিবর্তিত নিয়মে আগ্রহ থাকলেও আগ্রহ নেই পরিবহন শ্রমিকদের। বেশি টাকা আয় করতে পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত তাঁরা মানতে চান না। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে বেশ কয়েক বছর ধরেই নানা কথা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বরাবরই বলে আসছেন, বাংলাদেশে কোনো টেকসই সড়ক পরিবহন কৌশল নেই। ঢাকার গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসতে হবে। ফেরাতে হবে শৃঙ্খলা। ঢাকার গণপরিবহন আধুনিকায়নে ভবিষ্যৎ পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। কাউন্টার সিস্টেম থাকলে একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী ওঠানামা করা যাবে। যত্রতত্র যাত্রী ওঠানামা এবং পার্কিং বন্ধ হবে। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে। নিয়ম মেনে চলাচল করলে আমাদের গণপরিবহনেও শৃঙ্খলা আসবে। আগামী দিনে রাজধানীতে কাউন্টার ও টিকিট ছাড়া কোনো বাস চলবে না, এটাই আমাদের প্রত্যাশা।
