আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিতে বিঘিœত হচ্ছে শান্তি প্রক্রিয়া : আরাগচি

প্রবাহ রিপোর্ট ঃ পারস্য উপসাগরে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। শুক্রবার (৮ মে) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, ওয়াশিংটনের সাম্প্রতিক আচরণ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং আস্থার সংকট তৈরি করছে। আরাগচি বলেন, একদিকে আলোচনা ও শান্তির কথা বলা হলেও অন্যদিকে সামরিক উস্কানি ও চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে যুক্তরাষ্ট্র। তাঁর মতে, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর তৎপরতা ও শীর্ষ কর্মকর্তাদের কঠোর বক্তব্য কূটনৈতিক পরিবেশকে দুর্বল করছে। এতে চলমান সংলাপের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই নীতি ইরানের জনগণের মধ্যে দীর্ঘদিনের অনাস্থা আরও বাড়াচ্ছে। তিনি সতর্ক করে বলেন, কার্যকর সমাধানে পৌঁছাতে হলে ওয়াশিংটনকে আগ্রাসী অবস্থান ও একতরফা চাপ প্রয়োগ থেকে সরে আসতে হবে। টেলিফোন আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক সংলাপের পক্ষে এবং গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। তথ্যসূত্র : তাসনিম নিউজ

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button