আন্তর্জাতিক

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

প্রবাহ রিপোর্ট ঃ আগামী এক থেকে দুই দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ পুনরায় শুরু করতে পারে বলে প্রবল আশঙ্কা প্রকাশ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। অধ্যাপক এলমাসরি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিজের প্রশাসনের বেশ কিছু উগ্রপন্থী বা যুদ্ধবাজ (হকিশ) কর্মকর্তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। মূলত এই কারণেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন। তিনি আরও বিশ্লেষণ করে বলেন, ট্রাম্প ইরান সরকারের কাছ থেকে যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিলেন, তা পাননি। এমনকি তেহরানের সঙ্গে চলমান আলোচনাগুলোও ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। পাশাপাশি, সম্প্রতি চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক সম্মেলনে ট্রাম্পের যে উচ্চাশা ছিল, তাও পূরণ হয়নি। এই রাজনৈতিক ব্যর্থতাগুলো তাকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অধ্যাপক এলমাসরির মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই এই যুদ্ধ আমেরিকার জন্য একটি ‘প্রকৃত বিপর্যয়’ ডেকে এনেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করাই ট্রাম্পের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো। তবে ট্রাম্প সম্ভবত এখন পিছু হটবেন না, কারণ এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করলে মার্কিন জনগণের কাছে জয়ী হিসেবে নিজেকে জাহির করার মতো কোনো জোরালো যুক্তি বা ‘বিজয় ঘোষণা’ তার কাছে নেই। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button