কেইউজে’র নব-নির্বাচিত কমিটি নেতৃবৃন্দের বঙ্গবন্ধু’র ভাষ্কার্যে মাল্যদান ও মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাষ্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভাষ্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এর পর ইউনিয়ন কার্যালয়ে সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ ও বিদায়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির। মাল্যদানকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও মোঃ মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল ও মোঃ আবুল বাশার, ইউনিয়নের বিদায়ী সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মল্লিক সুধাংশু, ইউনিয়নের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি শামীম আশরাফ শেলী, কোষাধ্যক্ষ মোঃ হাসানুর রহমান তানজির, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক শেখ কামরুল আহসান, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, নির্বাহী সদস্য দেবব্রত রায়, দিলীপ বর্মন, এসএম নূর হাসান জনি ও এলিন হুসাইন অন্তর, ইউনিয়নের সদস্য মোঃ আলমগীর হান্নান, শেখ মোঃ সেলিম, মোঃ মেহেদী হাসান, বাহাউদ্দীন বাহার, পলাশ চন্দ্র ঢালী, একরামুল হোসেন লিপু, তুফান গাইন, সোহেল রানা, মনোজ বিশ্বাস, সুমন দে, ফকির গোলাম রসুল, মোঃ বেনজির হোসেন, ইমাম হাসান মোঃ রাসেল দেওয়ান, ফেরদৌসুর রহমান পিয়াস, আল-আমিন শিকদার, রিপন আহমেদ রাফি, জহিরুল ইসলাম জয়, রাজু হাওলাদার প্রমুখ। মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন। তাই এ সংগঠনের মর্যাদা রক্ষার্থে ইউনিয়নের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ নেতৃবৃন্দ আরো বলেন, ‘সংগঠনটি নিয়ে যদি কোনো অপশক্তি গঠনতন্ত্র বহির্ভূত ও অসাংবিধানিক কর্মকা-ে লিপ্ত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’



