স্থানীয় সংবাদ
বাস-ট্রাক ড্রাইভার্স সমিতির অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ গত ১লা জুন খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃঃ নং ৬২২) এর অনুষ্ঠিত ত্রি- বার্ষিক নির্বাচনে খুলনা মেট্রোপলিটন বাস-ট্রাক ড্রাইভারর্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর অন্যতম সদস্য কাজী মোঃ সরোয়ার হোসেন সভাপতি পদে, সমিতির সদস্য মোঃ বাবলু খলিফা কার্যকরী সভাপতি পদে এবং সমিতির সফল সভাপতি মোঃ দেলোয়ার সরদার ১নং সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সহ ইউনিয়নের সকল নির্বাচিত নেতৃবৃন্দদের প্রতি সমিতির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছাসহ আন্তরিক অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার সরদার, সম্পাদক মোঃ সালাউদ্দীন বাবু, কোষাধ্যক্ষ, মোঃ আমির হোসেন লাভলু কার্যকরী সদস্য মোঃ আঃ লতিফ শেখ, আইন বিষয়ক উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম সহ সমিতির সকল সদস্যবৃন্দ।



