স্থানীয় সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

খবর বিজ্ঞাপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর এর পরিচালনায় অনুষ্ঠিত হয়৷ সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব-পরিবারে নিহত সকল সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী ও ইউনিয়নের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়। সভায় আগামী দুই বছরের কর্মপরিকল্পনা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ২০২৬-২০২৭ সালে ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সভার পূর্বে শুভেচ্ছা বক্তৃতা করেন ইউনিয়নের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ। নির্বাহী কমিটির সভায় বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি শামীম আশরাফ শেলী, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম ফরিদ রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক শেখ কামরুল আহসান, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কার্যনির্বাহী সদস্য দিলীপ বর্মন, এসএম নূর হাসান জনি ও এলিন হুসাইন অন্তর।

 

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button