স্থানীয় সংবাদ

যুবনেতা শেখ সোহেলকে কেইউজের নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি-এর পরিচালক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলকে আজ সোমবার ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নবনির্বাচিত সম্রাট- মহেন- জাহিদ পরিষদের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে শেখ সোহেল উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এ পর্যন্ত যতবার ক্ষমতায় এসেছে কখনোই সংবাদপত্র বা সাংবাদিকতায় খবরদারি করেনি। সাংবাদিকরা সমাজের দর্পন। আমরা চাই সকল পর্যায়ে সাংবাদিকতায় পেশাদারীত্ব সৃষ্টি হোক। তাই পেশাদার সাংবাদিকরা তাদের সংগঠনের নেতৃত্বে থাকলে সমাজকে কলুষিত হওয়া হতে রোধ করতে পারে। এ কারণে সাংবাদিকদের সংগঠনগুলোতে পেশাদার নেতৃত্ব আসা জরুরি। এ জন্য পেশাদার সাংবাদিকদের পাশে আমরা সব সময়ই আছি ও থাকবো। এসময় উপস্থিত ছিলেন পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এস এম হাবিব, খুলনা টিভি রিপোর্টার ইউনিটির আহবায়ক মুন্সি মাহবুব আলম সোহাগ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার ও মো: শাহ আলম, খুলনা টিভি রিপোর্টার ইউনিটির সদস্য সচিব বাবুল আক্তার, খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাঈয়েদুজ্জামান সম্রাট ও সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য গাজী টিভির লিয়াকত হোসেন, ইউনিয়ন সদস্য আমজাদ লিটন, হাসান আল মামুন, শেখ রাসেল, রাজু সাহা বিপ্লব, পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চর সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম বাবু, রিংটন মন্ডল, আরিফ হোসেন, জি এম দুলাল, জুলহাস হাওলাদার, মো. রমজান হোসেন জুয়েল, শঙ্কর কুমার বিষ্ণু, আব্দুল আজিজ, শেখ জালাল আহমেদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button