স্থানীয় সংবাদ

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মত রসুন আমদানি

বাগেরহাট প্রতিনিধি ঃ সিংগাপুরের পতাকাবাহী এমভি মার্কস ডাভাও জাহাজটি চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে এসে ১৮ জুলাই মোংলা বন্দরে পৌছায়। জাহাজটি থেকে ২২৯ টিইইউজ কন্টেইনার মোংলা বন্দরে খালাস করা হয়। এর মধ্যে ২ (দুই) টি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি হয়। মোংলা বন্দরের মাধ্যমে এই প্রথম রসুন আমদানি হয় যা ২৮ জুলাই মোংলা কাস্টমস হাউজ কর্তৃক কায়িক পরিক্ষা সম্পন্ন শেষে খালাসের অপেক্ষায় আছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোঃ শাহীন রহমান বলেন, মোংলা বন্দর দিয়ে ১ জুলাই থেকে ২৭ জুলাই, ২৪ পর্যন্ত মোট ৫৭ টি বিদেশী বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদামাছ, তৈরি পোষাক, কটন, স্লাগ ইত্যাদি রপ্তানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্লাইএ্যাস, গাড়ি ইত্যাদি আমদানি হয় যার পরিমান ৫লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন, ১৪৭৪ টি কন্টেইনার এবং ১৩৪৯ টি গাড়ি। মোংলা বন্দর দিয়ে বর্তমানে সকল ধরনের আমদানী ও রপ্তানিকৃত পণ্য দ্রুত বোঝাই ও খালাশ হওয়ার কারনে, ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে উৎসাহিত হচ্ছেন। বন্দর কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারীদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য বদ্ধ পরিকর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button