স্থানীয় সংবাদ

কেসিসি দুই নং ওয়ার্ড কাউন্সিলর নিজ জমি উদ্ধারে দিঘলিয়া ইউএনও’র নিকট আবেদন

স্টাফ রিপোর্টার: খুলনা সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম, মনিরুজ্জামান (মুকুল), তার নিজের ক্রয়কৃত জমি জবরদখল করে রেখেছে যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন। জমি ফিরে পেতে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন।তিনি তার আবেদনে উল্লেখ করেছেন কেসিসি’র ২নং ওয়ার্ড কাউন্সিলর ও রাজনৈতিক ভাবে খুলনা মহানগর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং ব্যক্তিগত জীবনে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দিঘলিয়া উপজেলায় ৩টি মৌজায় সর্বমোট ২.৫৩ একর জমি নিজ নামে ক্রয় করেন । যা সরকার নির্ধারিত হারে টাকা জমা দিয়ে রেজিষ্ট্রি, মিউটেশন ও অনলাইন সহ সকল কাগজ পত্র নিজ নামে করা হয় যার সকল দালিলিক প্রমাণ রয়েছে। তিনি তার লিখিত আবেদনে আরো জানান, ঐ সময় মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের বাবা শেখ আব্দুর রউফ তিনি প্রস্তাব দেন জমি চাষাবাদ করবে এবং জমি হতে যে আয় হবে তার অর্ধেক টাকা তিনি দিবেন, এই শর্তে মৌখিক ভাবে জমিটি তাকে চাষাবাদের অনুমতি দেই। কিন্তু দুঃখের বিষয় ঐ জমি থেকে যে টাকা আয় হয়েছে তার একটি টাকাও আজ পর্যন্ত পরিশোধ করেন নাই, যাহা ৫ বছরে প্রায় ৩০ লক্ষ টাকার মতো হয়েছে। আমি বার বার মৌখিক ও লিখিত ভাবে তাকে জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার টাকা পরিশোধ করে নাই এবং জমিটিও বুঝিয়ে দেয় নাই। ২ নং ওয়ার্ড কাউন্সিলর আরো বলেন, এই বিষয়টি ইতিপূর্বে একাধিক বার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত চিঠির মাধ্যমে জানিয়েন। কিন্তু এটি কোন সমাধান হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও এই অনুলিপি দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, খুলনা জেলা প্রশাসক, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান ও দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ। বিষয়টি সমাধানে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button