স্থানীয় সংবাদ

খুলনা জেলা যুবলীগের বর্ধিতসভা

খবর বিজ্ঞপ্তি ঃ ১৫ আগষ্ট জাতীয়শোক দিবস । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বিশ্বের ইতিহাসে নির্মমতার এক কালো অধ্যায়। ঘাতকেরা এদিন শুধু জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করেনি, হত্যা করেছিল বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের, চেতনা, অগ্রযাত্রা, সমৃদ্ধি ও সুন্দর আগামীর স্বপ্নকে। আগামী ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি কেন্দ্রীয় নির্দেশনা মেনে যথাযথ মর্যাদার সাথে পালন করবে খুলনা জেলা যুবলীগ। জাতীয় শোক দিবস সফলভাবে পালনের লক্ষ্যে আগামী ৪ আগষ্ট বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। উক্ত বর্ধিতসভায় খুলনা জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button