স্থানীয় সংবাদ

রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

খবর বিজ্ঞপ্তি ঃ বিক্রয় ও বিতরন বিভাগ-৪, ওজোপাডিকো লিঃ, খুলনার আওতাধীন ৩৩/১১ কেভি জোড়াগেট উপকেন্দ্রের ১১ কেভি মেডিকেল এক্সপ্রেস ফিডারের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং উন্নত গ্রাহক সেবার স্বার্থে ১১ কেভি লাইনের উভয় পার্শ্বের গাছপালা কর্তন ও জরুরী সংরক্ষন কাজের জন্য মেডিকেল এক্সপ্রেস ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এলাকাগুলো হচ্ছে, বিভাগীয় কমিশনার ভবন, ডিআইজি ভবন, খুলনা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, দুদক ভবন, হিসাব ভবন, পরিবেশ ভবন, আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র, শ্রম ভবন, বিদ্যুৎ ভবন আশপাশের এলাকাসমূহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button