স্থানীয় সংবাদ

খুলনায় ডিবি’র অভিযানে চিহ্নিত মাদক কারবারি জাকিরসহ গ্রেফতার ৫ : নগদ টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত প্রায় ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশ্বরপাশা এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামি জাকিরসহ পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় নগদ টাকা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। কেএমপির ডিবি ইন্সপেক্টর তৈমুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয় রোড সংলগ্ন জনৈক টিপু সুলতানের বাড়ির বেড রুমের মধ্যে জুয়া খেলা অবস্থায় দৌলতপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনসহ পাঁচ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ জাকির হোসেন (৩৮), মো: রুহুল আমিন (৪৯), মোঃ রফিক হাওলাদার (৪০), মোঃ সাবিবুর রহমান (৪২), মোঃ রাকিব (৪২)। গ্রেফতারকৃতদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে ৩ সেট তাস এবং নগদ ৩৪ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়। নগর ডিবি পুলিশের সূত্র জানান, জাকির হোসেন দীর্ঘ দিন যাবত দৌলতপুর ও মহেশ্বরপাশা এলাকায় মাদকসহ নানা রকম অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে খুলনা ও পিরোজপুর এলাকায় পাঁচটি মামলা রয়েছে। তার একটি মাদক সিন্ডকেট আছে বলে জানান। এলাকার অনেকে তার বাহিনীর অত্যাচারে অতিষ্ট বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button