স্থানীয় সংবাদ

খুলনায় ভোক্তা অধিকারের জোরালো অভিযান

# ১৩ টি প্রতিষ্ঠানকে ৯২ হাজার ৫’শ টাকা জরিমানা #
# জোরালো অভিযান চলমান থাকার আশ্¦াস প্রদান #

স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কর্তৃক বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোক্তা অধিকারের ৬ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার দরসহ ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম’র নেতৃত্বে ফুলতলা থানার বেজেরডাঙ্গা ও ফুলতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব’র নেতৃত্বে খুলনা মহানগরী খালিশপুরের চিত্রালী বাজার ও বিআইডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা নেতৃত্বে সদর উপজেলার রাখালগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ’র নেতৃত্বে সদর উপজেলার মীরপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান’র নেতৃত্বে জীবননগর উপজেলার জীবননগর বাজার ও পেয়ারাতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর’র নেতৃত্বে সদর ও তালা উপজেলার সুলতানপুর ও পাটকেলঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫’শ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে ১৩ টি প্রতিষ্ঠানকে ৯২ হাজার ৫’শ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button