স্থানীয় সংবাদ

১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য

খবর বিজ্ঞপ্তি ঃ সৌদি আরবের মক্কায় গত ৩১ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করে। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ৫ সদস্য অংশগ্রহণ করে এবং ২টি ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে। পবিত্র কোরআন এর ‘১০-পারা গ্রুপ’-এ বাংলাদেশ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং
‘৩-পারা গ্রুপ’-এ মোঃ সাব্বির আহমেদ রৌপ্য পদক অর্জন করে। ৯ ফেব্রুয়ারি মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতা সমাপ্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button