যশোরে এক গৃহবধূকে যৌতুক দাবি করে নির্যাতনের অভিযোগে মামলা

যশোর ব্যুরো ঃ যৌতুকের ৫লাখ টাকা নয় আর ওয়ান ফাইভ মোটর সাইকেল দাবি করে গৃহবধূ নুরসাদ জাহান সোহেলী (২১) নামে এক গৃহবধূকে নির্যাতন ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে রোববার রাতে কোতয়ালি থানায় মামলাটি করেন,নির্যাতনের শিকার গৃহবধূ। তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকার শাহিন বিশ^াসের মেয়ে। আসামীরা হচ্ছে,যৌতুক লোভী নেশাখোর স্বামী সদর উপজেলার রুপদিয়ার রেজাউল ইসলামের ছেরে মাহমুদুল হাসান রাব্বি ও শ^াশুরী রোকসানা খাতুন। মামলায় গৃহবধূ উল্লেখ করেন,বিগত ২০২০ সালের ১০ নভেম্বর ইসলামী শরিয়ত মোতাবেক গৃহবধূর সাথে মাহমুদুল হাসান রাব্বির সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর গৃহবধূর পিতা মেয়ের সুখের চিন্তা করে সংসারে ব্যবহার্য্য যাবতীয় জিনিসপত্র ও একটি স্বর্ণের চেইন ও একটি সোনার আংটি জামাইকে দেয়। এরপরও গৃহবধূর পিতা জামাইকে নগদ ২লাখ টাকা দেন। বিয়ের পর থেকে প্রতিরাতে গৃহবধূর স্বামী নেশা করে গভীর রাতে বাড়িতে ফেরে। গৃহবধূকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে গৃৃহবধূ প্রতিবাদ জানালে তাকে শ^াশুরী রোকসানা খাতুনের প্রত্যক্ষ স্বামী রাব্বি গৃহবধূর কাছে ৫লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে না পারলে একটি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল কিনে দিতে বলে। বাদি নিরুপায় হয়ে ঘর সংসার করতে থাকে । গত ২৯ মার্চ গভীর রাত সাড়ে ৩ টার সময় স্বামী রাব্বি নেশা করে বাড়িতে ফেরায় গৃহবধূ জিজ্ঞাসাবাদ করলে শ^াশুরী গৃহবধূকে ধিক্কার দেয়। স্বামী রাব্বি পাইপ দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে গুরুতর জখম করে। গৃহবধূর পিতা খবর পেয়ে তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। গৃহবধূ হঠাৎ রক্ত বমি করায় তার পিতা গৃহবধূকে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখান থেকে সুস্থ্য হয়ে কোতয়ালি থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলার করার পরামর্শ দেন। গৃহবধূ আদালতের স্মরনাপন্ন হলে আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে রাতে মামলা রেকর্ড হয়।



