স্থানীয় সংবাদ

ঝটিকা মিছিলের দায়ে নগরীতে ৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়। হরিণটানা থানা পুলিশ ২২ এপ্রিল রাতে অভিযান পরিচালনা করে আরো ৫ জন এবং ডিবি ১ জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত হলেন, জাহাঙ্গীর ফরাজী (৪৫), জিল্লুর রহমান রানা (৪০), আব্দুল্লাহ আল মামুন (৩৩), আবুল খান (৬০), খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম মুজিবুর রহমান (৭১), রবিউল ইসলাম রবি(৫১)।মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button