স্থানীয় সংবাদ

আন্দোলনের মুখে এবার পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী ভিসি

স্টাফ রিপোর্টারঃ শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে এবার পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হযরত আলী। বৃহস্পতিবার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন কুয়েটের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়া। কুয়েটের ভিসি অধ্যাপক ড. হযরত আলীর পদত্যাগের একদফা ঘোষণাসহ তার প্রতি অনাস্থা জানিয়েছেন কুয়েট শিক্ষক সমিতি। একটি দায়িত্বশীল সূত্র জানায়, অন্তর্বর্তী ভিসি অধ্যাপক ড. হযরত আলী পদত্যাগ করে তার মূল কর্মস্থল চুয়েটে ফিরে গেছেন। বুধবার পদত্যাগ করার পর কুয়েট ভিসির ব্যক্তিগত গাড়ি তিনি ফিরিয়ে দেন। বুধবার দুপুরে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন। এদিকে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষকরা বৃহস্পতিবার মানববন্ধনও করেছেন। টানা আড়াই মাস ছাত্র আন্দোলনের মুখে কুয়েটের ভিসি অধ্যাপক ড. মো. মাসুদকে সরিয়ে দেওয়ার পর ৩০ এপ্রিল অন্তর্বর্তী ভিসি হিসেবে নিয়োগ পান। এরপর শিক্ষকদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় একাডেমিক কার্যক্রম। ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভিসি, প্রো-ভিসি এবং ডিএসডাবলিউর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। ‎দীর্ঘ প্রায় আড়াই মাস টানা আন্দোলন এবং ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমৃত্যু অনশন কর্মসূচির পরিপ্রেক্ষিতে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাসুদকে এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। ২৫ এপ্রিল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ১ মে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। ২ মে রাতে তিনি কুয়েটে পৌঁছান। ৩ মে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষকদের কর্মবিরতিতে ক্লাস শুরু হয়নি। নতুন ভিসি তার দায়িত্ব পালনকালে শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানিয়ে আসছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button