স্থানীয় সংবাদ

রূপসায় পরকীয়ার ঘটনায় স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা করেছে বেরসিক স্বামী

রূপসা প্রতিনিধি: রূপসায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর প্রেমিক আবদার শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বেরসিক স্বামী মনির শেখ। গত বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা ৩০ মিনিটের সময় উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মো. মনির শেখ এর বসত বাড়িতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর পুটিমারি বিলের মধ্যে মনির তার পরিবার নিয়ে বসবাস করে। মনির শেখ কিডনি এবং ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হওয়ার সুযোগে তার স্ত্রী তানজিলা একই গ্রামের আবদার শেখের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। গত ২২ মে (বৃহস্পতিবার) রাতে আবদার শেখকে মনির শেখ তার ঘরে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় স্ত্রীর সাথে দেখে ধারালো দা দিয়া এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে । পরে তার লাশ টেনে হিচড়ে বাথরুমের পাশে ফাঁকা জায়গায় গর্তে বস্তাবন্দি করে ফেলে দেয়। এ সময় তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, পরকীয়ার জের ধরে এঘটনা ঘটেছে।হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। মনির শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আবদার শেখ এর সুরহতাল রিপোর্ট শেষ করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button