স্থানীয় সংবাদ
কেসিসির নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত নাঈমকে এবার শোকজ

স্টাফ রিপোর্টারঃ নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের আলোচিত কর্মচারি নাঈমকে এবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কেসিসির সচিব শরীফ আসিফ রহমান তাকে এ নোটিশ দেন। কাল রবিবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। গত কয়েকদিন ধরে বড় বাবু নাঈমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে চাকুরি প্রত্যাশীদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে বুধবারই অন্যত্র বদলী করা হয়েছে। তবে একটি সূত্র জানায়, কেসিসির নিয়োগ বাণিজ্যের সাথে ৭/৮ জনের একটি চক্র জড়িত। ওই চক্রের একজন সদস্য মাত্র সদ্য বদলী হওয়া বড় বাবু নাঈম। এ চক্রের অন্যদের সনাক্ত করতে পারলে অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হতো বলে অনেকে মনে করেন।



