স্থানীয় সংবাদ

ঈদুল আযহার পুর্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করা হলে কঠিন কর্মসুচির হুঁশিয়ারী

# ফুলবাড়ীগেটে শ্রমিক জনসভা অনুষ্ঠিত #

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র ঈদুল আযহার পুর্বে শ্রমিক কর্মচারীদের যাবতীয় বকেয়া পরিশোধ ও অতিদ্রত আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, কাউসার জামান বাবলা সহ শ্রমিক ঠকানো মিল মালিকদের আইনের আওতায় আনা এবং এ্যাজাক্স , সোনালী , মহসেন জুট মিল এর মালামাল লুটপাট কারিদের গ্রেফতার এর দাবিতে শুক্রবার বিকাল ৫ টায় ব্যক্তি মালিকানাধীন পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড চত্বরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। বেসরকারি পাঠ সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে এবং মোঃ বাবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। প্রধান বক্তা ছিলেন কেসিসির সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মাষ্টার শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, খুলনা মহানগর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক কাজী শহিদুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা, এমদাদুল হক, শ্রমিক কল্যান ফেডারেশনের খুলনা মহানগরীর সহ সভাপতি মাহফুজুর রহমান, বেসরকারি পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, হুগলি বি¯ু‹ট কোঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আযহার মাদবর, শ্রমিক নেতা ওদুদ শেখ ওবায়দুর রহমান, কেসমত আলী, জাহাঙ্গীর, এছাড়া শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button