পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে শিরোনামে বয়রায় সুধী সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে শিরোনামে ১৪নং ওয়ার্ডে সুধী সমাবেশ ও মত বিনিময় সভা শনিবার সকালে বয়রা সমবায় প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ মশিউজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম। সাবেক ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের তরিকুল ইসলাম বাপ্পীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন এলাকার মুরব্বী গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে ব্ক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, খুলনা সাহিত্য সংসদের সাঃ সম্পাদক মনিরুজ্জামান মোড়ল, কেসিসির লাইসেন্স অফিসার (যান) দেলোয়ার হোসেন, বিএনপি নেতা শেখ হেদায়েত হোসেন, জামায়াত নেতা ইকবাল হোসেন, প্রফেসর ওজিয়ার রহমান, কামরুজ্জামান কাজল, আমিরুল ইসলাম, ইয়ামিন শেখ, সিদ্দিকুর রহমান, তুহিন প্রমূখ। বক্তারা বলেন, ১৪নং ওয়অর্ডে ৩১টি ডাস্টবিন ছিল। এখন একটিও নেই। ফলে ওয়ার্ডবাসী ঘরের ময়লা ফেলবে কোথায়। অনেকে বাধ্য হয়ে ড্রেনে ফেলছে। এতে কলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি মশার উৎপাত বৃদ্ধি পাচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সকলের সহযোগিতা দরকার।



