লায়ন এমএস শিবলী জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এবং একাধিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লায়ন এম এস শিবলী বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩ মে) উত্তরা বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত একটি চিঠি তার হাতে তুলে দেওয়া হয়। এসময় দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লায়ন এম এস শিবলী এই বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, বিজেপির চেয়ারম্যান তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্ব আমাদের সম্মানিত চেয়ারম্যানই দেবেন। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরাও চেয়ারম্যানের হাতকে আরও শক্তিশালী করতে তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমরা সারা বাংলাদেশ থেকে প্রতিটি আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে থাকবো এবং ভালো মানুষদের নিয়ে রাজনীতি করতে চাই।
এদিকে, লায়ন শিবলী বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে অভিনন্দন জানিয়েছেন।উল্লেখ্য, লায়ন এম এস শিবলী ছাত্র রাজনীতি ও যুব রাজনীতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয় ছিলেন। তিনি খুলনা বিভাগের দায়িত্ব পাওয়ায় নিজের বিভাগ খুলনা থেকে বিজেপিকে সুসংগঠিত করে দলকে নতুন কিছু দিতে চান। পরিশেষে, সবার উদ্দেশ্যে শিবলী বলেন, “আসুন সবাই একসাথে দেশ গড়ি এবং ভালো মানুষদের সাথে নিয়ে কাজ করি।”



