স্থানীয় সংবাদ

মোংলা বন্দরের জমি অবৈধ দখলদারদের ২৫ মে শেষ সময়

খবর বিজ্ঞপ্তি ঃ
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আমদানি-রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং অগ্রগতির লক্ষ্যে কর্তৃপক্ষ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ল্যান্ড ম্যানেজমেন্ট এর আওতায় বন্দরের সকল জায়গা ও সম্পত্তির সুষ্ঠু, উন্নয়নমূখী ব্যবহার এবং দখলমুক্ত রাখতে মোংলা বন্দর কর্তৃপক্ষ বদ্ধপরিকর। এ প্রেক্ষিতে ২৩ জানুয়ারি, ২০২৩ তারিখে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক পুরাতন মোংলায় অবৈধ দখলদারদের ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে স্থাপনা অপসারণের জন্য নোটিশ প্রদান করা হয়। সর্বশেষ ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের নোটিশ দ্বারা পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কে গড়ে ওঠা ৭০টি অবৈধ স্থাপনা ১১ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে বন্দর কর্তৃপক্ষ উচ্ছেদ করে।
এর ধারাবাহিকতায় গত ১৮ মে, ২০২৫ তারিখে সহকারী ব্যবস্থাপক (সম্পত্তি), মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত পত্রে কর্তৃপক্ষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীন জমিতে বসবাস, স্থাপনা নির্মাণ ও ব্যবসা পরিচালনাকারী অবৈধ দখলদারকে আগামী ২৫ মে, ২০২৫ তারিখের মধ্যে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়।
বন্দরের জায়গা একটি রাষ্ট্রীয় সম্পদ ; উক্ত সম্পদ এবং জমি অবৈধ দখলদারমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। উক্ত উচ্ছেদ অভিযান যথাযথ আইন ও বিধি অনুসরণ করে পরিচালিত হবে। শুনানী গ্রহণসহ দখলকারীর পুনর্বাসন সংক্রান্ত যে সময়, সুবিধা ও অধিকার আইন ও বিধিতে বিধৃত আছে, বন্দর কর্তৃপক্ষ তা নিশ্চিত করবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button