স্থানীয় সংবাদ

যশোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত

যশোর ব্যুরো ঃ যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর ইউনিয়নের বিজলী পেট্রোল পাম্পের সামনে শনিবার দুপুরে যাত্রীবাহীবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া থেকে যশোরগামী বাস ও যশোর থেকে নড়াইলগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হন মোস্তফা (২৫), অনিক (১৫), রিত্তিক (২৫), রিয়াজুল (২০), জুয়েল আহম্মেদ (২৯) ও সাকিব (১৮)। সবাই যশোরের বাঘারপাড়া থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button