স্থানীয় সংবাদ

যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা

যশোর ব্যুরো ঃ যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, বড় অঙ্কের অর্থ আত্মসাৎ এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।শনিবার দুপুরে ভুক্তভোগী কুমিল্লার এক তরুণী এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। শুধুই তাই না, সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে,২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের মাধ্যমে ‘আড়ঁৎব জধভধ’ নামে রাফার আইডি থেকে তাকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং রাফা তার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
তার অভিযোগ, রাফার আহ্বানে সাড়া দিয়ে গত বছরের ৫ অক্টোবর তিনি ঢাকা থেকে যশোরে আসেন। সেদিন বিকেলে মনিহার সিনেমা হলের সামনে থেকে রাফা তাকে যশোর আইটি পার্কে নিয়ে যান। সন্ধ্যায় আইটি পার্কের পঞ্চম তলার একটি কক্ষে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় রাফা গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন।
পরবর্তীতে সেই ভিডিও ও ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ওই তরুনীর কাছ থেকে প্রথমে ইসলামী ব্যাংক যশোর শাখার একটি অ্যাকাউন্টে ২ লাখ টাকা দাবি করেন রাফা। ভয়ে তিনি টাকা পাঠান। এরপর বিকাশ ও ব্যাংকের মাধ্যমে আরও প্রায় ৩ লাখ টাকা এবং সরাসরি রাফার হাতে ৩ লাখ ১০ হাজার টাকা প্রদান করেন তিনি। সব মিলিয়ে ৮ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মামলায় আরও উল্লেখ করা হয়, গত ২৩ মে রাতে ওই তরুনী তার বান্ধবীকে নিয়ে রাফার শংকরপুর এলাকার বাড়িতে যান । সেখানে রাফার বাবা-মা সম্পর্ক মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরে রাফা তার বন্ধুদের মাধ্যমে তাকে মোবাইলে হুমকি দেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন।বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ করেন। এ বিষয়ে ছাত্রদল নেতা রাফার দাবি , ওই তরুনীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু অন্য সব অভিযোগ মিথ্যা। মুলত ওই তরুনীর সাথে আরেক ছেলের সম্পর্কর বিষয়টি জানতে পেরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। তার জেরে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button