কয়রায় অবৈধভাবে ঘের দখল করে প্রাণ নাশের হুমকি

# প্রানভয়ে থানায় জি,ডি আসামীদের দাপটে এলাকাবাসী ভীত সন্ত্রস্থ #
স্টাফ রিপোর্টার ঃ পৈত্রিক সূত্রে দীর্ঘ কয়েক যুগ ধরে নিয়ন্ত্রনাধীন থাকা ও ভোগ দখলীয় সম্পত্তি,আকস্মিকভাবে পেশী শক্তির জোরে দখল করে মালিককে মারধর ও প্রাননাশের হুমকির কারনে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রাপ্ত তথ্য মতে, খুলনা জেলার কয়রা থানাধীন চৌকুনী মৌজায়, সন্ত্রাসী সাহেব আলী পিতা-ছলেমান মোল্লা,মাছুম মোল্লা, পিতাÑ সাহেব আলী মোল্লা,শফিকুল মোল্লা পিতাÑ মোক্তার মোল্লা, আ: মজিদ মোল্লা পিতাÑছলেমান মোল্লা এদের সীমাহীন দৌরাতœ ও পেশী শক্তির প্রভাবে এলাকার অনেকেই ভীতসন্ত্রস্থ। পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকারী চৌকুনী গ্রামের মোঃ মেহেদী হাসান, তার নিজ জমিতে দীর্ঘদিন যাবত নির্বিঘেœ মৎস্য চাষ করে আসলেও হঠাৎ গত ০৬/০৪/২০২৫ তারিখ সকাল আনুমিিনক ০৭ টার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাহেব আলী তার দলবল নিয়ে মেহেদীর উপর চড়াও হয়ে, মারপিঠে ও প্রান নাশের হুমকি দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা মেহেদীকে তার ঘেরের পাশের্^ রাস্তা নির্মানে বাধা প্রদান করে। ভুক্তভোগী মেহেদী এ’বিষয়ে কয়রা থানায় সাধারন ডায়েরী করে- নংÑ৪১৩, তাং- ১০/০৪/২০২৫। কয়রা থানার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের নির্দেশনায় তদন্তে ঘটনার সত্যতা নিরুপনের নিরীখে, জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া যায় মর্মে জানা গেছে। চলমান সঙ্কট থেকে অব্যহতির জন্য বিবাদীগন ঘটনা প্রবাহকে ভিন্নখাতে প্রবাহিত করনের জন্য মরিয়া হয়ে অপ-তৎপরতা চালাচ্ছে মর্মে জানা গেছে। এ বিষযে ২৫/০৫/২০২৫ তারিখ সকাল১১.১৯ ঘটিকায়, কয়রা থানার অফিসার ইনচার্জ,জনাব ইমদাদুল হক এর সহিত মোবাইলৈ কথা বলা হলে তিনি জানান বিষয়টি জমি-জমা সংক্রান্ত,যা জটিল তথাপিও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে।



