স্থানীয় সংবাদ

খুলনার সোনাডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে ২২ তলা ভবনের সামনে বাসের ধাক্কায় মো. আব্দুল্লাহ আল ফাহাদ (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত। সোমবার (২৬ মে) বিকেল পৌঁণে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি খুলনার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের মো. ইবাদুল হক সিকদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, সোনাডাঙ্গা অভিমুখে যাওয়া একটি বাস সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ফাহাদ রাস্তায় পড়ে যান এবং বাসের একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসটি পালিয়ে যায়। সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মৃতের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button