পুলিশের নায়েক সুমন মন্ডলের বিরুদ্ধে নানা অভিযোগ

# বাগেরহাট পুলিশ লাইনে কর্মরত #
# ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা, মাদক সিন্ডিকেট, জমিদখল, জোরপূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়া, নারী কেলেঙ্কারি সহ একাধিক অভিযোগ উঠেছে
# ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজের বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে
স্টাফ রির্পোটার ঃ পুলিশের ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা, মাদক সিন্ডিকেট, জমি দখল, জোর পূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়া, নারী কেলেঙ্কারি সহ এশাধিক অভিযোগ উঠেছে বাগেরহাট পুলিশ লাইনে কর্মরত পুলিশের নায়েক সুমন মন্ডলের বিরুদ্ধে। অভিযুক্ত সুমন মন্ডল বিরুদ্ধে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বানিরাপুকুর গ্রামে তার চাচাতো ভাই বিকাশ মন্ডলের বাড়ীতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার ছেলে শুভ মন্ডল কে না পেয়ে ঘরবাড়ী ভাঙচুরের অভিযোগ। হামলার ঘঁটনায় এলাকাবাসী এগিয়ে এসে সুমন মন্ডলকে ধাওয়া করে। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার হাত থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছে,সুমন মন্ডলের অত্যাচার এই এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। সে নিজেকে পুলিশের বড় অফিসার পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা, মাদক সিন্ডিকেট, জমি দখল, জোরপূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়া, নারী কেলেঙ্কারিসহ এ সকল অন্যায়, অপরাধ এবং অত্যাচার নির্বিঘ্নে চালিয়ে আসছে। এলাকাবাসী জানায় সম্প্রতি মনসুর আলী বিশ্বাস নামের এক ব্যক্তির দখলকৃত জমির ধান সুমন মন্ডল জোরপূর্বক কেটে নিয়ে যায়। গত ২৫ মে সুমন মন্ডলের আপন চাচতো ভাই বিকাশ মন্ডলের বাড়ী হামলা চালায়। সুমন মন্ডল ধারালো অস্ত্র এবং তার কিছু গুন্ডা বাহিনী নিয়ে বিকাশ মন্ডলের ছেলে শুভ মন্ডলকে খুঁজতে থাকে। তা কেনা পেয়ে শুভর মা ইভা রানী মন্ডল কে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার ঘর বাড়ী ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টিন কেটে ফেলে। সুমন মন্ডল যাওয়ার সময় পথে শুভ মন্ডলকে দেখতে পেয়ে ধারালো অস্ত্র নিয়ে তাকে তাড়া করে। খবর পেয়ে এলাকাবাসী শুভমন্ডল কে উদ্ধারে এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এসে সুমন মন্ডল কে উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে ইভা রানী মন্ডল জানান, আমার চাচাতো দেবর সুমন মন্ডল পুলিশের বড় অফিসার পরিচয় দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্ব আমাদের জমি দখল করার চেষ্টা করে। সর্বশেষ দুইটি টিন(ঢেউটিন) কে কেন্দ্র করে সে আমার বাড়ীতে হামলা চালায় এবং আমার ছেলেকে অস্ত্র নিয়ে তাড়া করে। বিষয়টি আমরা ফুলতলা থানা পুলিশকে জানালে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে ধরে বের করে নিয়ে যায়। এ বিষয় ফুলতলা থানা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন বলেন, এলাকার মানুষ সুমন মন্ডলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। সে নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে এলাকার মানুষকে জিম্মি করে বিভিন্ন দখলদারি, মাদক ব্যবসা সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছে । ক্ষমতার অপব্যবহার করে তার কর্মকান্ড পুলিশ বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করছে। এ বিষয়ে সুমন মন্ডলের কর্মস্থল বাগেরহাট পুলিশ লাইনের এশটি সূত্র জানিয়েছেন, সুমন মন্ডল বাগেরহাট পুলিশ লাইনে নায়েব হিসেবে কর্মরত আছেন। বহুবিবাহ নারি কেলেঙ্কারি সহ বিভিন্ন অপরাধে সম্প্রতি তাকে ক্লোজ করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানতে সূত্রটি বাগেরহাট পুলিশ লাইনের আর আই এর সাথে কথা বলার পরামর্শ দেন। অভিযুক্ত বাগরেহাট জেলা পুলিশ লাইনে কর্মরত পুলিশের নায়েক সুমন মন্ডলের কাছে অভিযোগের বিষয়ে জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি। এ বিষয়ে ফুলতলা থানার ওসি বলেন, গত ২৫ মে রবিবার রাতে খবর পেয়ে আমি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠায়। জানাতে পারি পুলিশ অফিসার পরিচয়ে এক ব্যক্তি শুভ মন্ডল নামের এক যুবককে বিকাশ মন্ডলের বাড়ী ঘর ভাঙচুর করায় স্থানীয় জনতা তাকে আটক করে। জায়গা জমি সংক্রান্ত জেরে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশের একটি সুত্র বলছে সুমন মন্ডল ট্রিপল নাইনে(৯৯৯) ফোন দিয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ায়।



