স্থানীয় সংবাদ

দৌলতপুরে সাজা পরোয়ানাভূক্ত আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (২৬ মে) রাতে সিআর সাজা পরোয়ানাভূক্ত এক আসামী গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওই আসামী দৌলতপুরস্থ মুহসীন মোড় এলাকার বাসিন্দা মৃত-মধুসূধন সাহার পুত্র ও মেসার্স এসএন্ড এস জুট ট্রেডিংর সত্ব্ধীকারি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতপুর থানা অফিসার অফিসার ইনচার্জ মীর আতাহার আলীসহ সঙ্গীয় এসআই মোঃ সাইফুল ইসলাম এবং অন্যান্য অফিসারদের সহায়তায় দৌলতপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর নং-২৫৭/১৮, এসসি-৮৪২/১৮; (খুলনা,খুলনা সদর)’র পরোয়ানাভূক্ত আসামী শেখর কুমার সাহাকে দৌলতপুর থানাধীন মহাসিন মোড় এলাকা হতে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য যে, বিজ্ঞ আদালত আসামীকে বর্ণিত মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমান চার লক্ষ ষাট হাজার টাকা অর্থ জরিমানা প্রদান করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button