স্থানীয় সংবাদ

খালিশপুরে আবারো তেল ব্যবাসায়ীসহ তিনজনকে গুলি

# প্রকাশ্যে ফিল্ম স্টাইলে গুলি করে পালিয়ে যায় #

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় আবারো তেল ব্যবাসায়ীসহ তিনজনকে অস্ত্রধারীরা প্রকাশ্যে ফিল্ম স্টাইলে গুলি করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় খুলনা নগরীর খালিশপুর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তেল ব্যবসায়ী শেখ ফরহাদ হোসেন (৫৫), ম্যানেজার সোহেল(৩০) ও তার গাড়ির চালক মনিরুল ইসলাম (৩৫)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বজন রিয়াজ জানান, তেল ব্যবসায়ী শেখ ফরহাদ হোসেন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে কাশিপুরস্থ যমুনা তেল ডিপো থেকে নিজস্ব পাজেরো গাড়িতে করে বিএল কলেজ রোড মালা গ্যারেজের সামনে আসেন। এ সময় তেল লোড করা লরি দিয়ে তার গাড়ির পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই লরির ভিতর থেকে ফরহাদকে লক্ষ করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এর পরপরই ৫/৭টি মটর সাইকেল তার গাড়ি ঘিরে ফেলে। তারা উপর্যুপরি গুলি করতে থাকে। এ সময় অস্ত্রধারীরা হেলমেট ও মুখোশ পরা ছিল। গুলির শব্দে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। গুলি ফরহাদ হোসেনের থুতু ও কানে এবং তার গাড়ির চালক মনিরের হাতে ও ম্যানেজার সোহেলের পিঠে লেগেছে বলে তিনি জানান। সাবেক কাউন্সিলর খালিদ হোসেন জানান, হত্যার উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়। শর্টগান দিয়ে গুলি করে। গুলি গাড়ির গ্লাস বেদ করে তারা তিনজন গুলিবিদ্ধ হয়। এ সময় ফরহাদ হোসেন দৌড়ে ডিপোর দিকে যায়। অস্ত্র ধারীরা তার পিছু পিছু গুলি করতে করতে ধাওয়া করে। গুলির শব্দে এলাকাবাসী ভীতসন্ত্রাস্ত হয়ে পড়ে। গুলি ফরহাদ হোসেনের মাথায় লাগায় তাকে শংকাযুক্ত। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে তিনি জানান। ফরহাদ হোসেন যমুনা রোডে ট্যাংক লরি মালিক সমিতির সাবেক মহাসচিব ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। ওসি খালিশপুর থানা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১টি শর্টগান ও ৩টি পিস্তলের গুলির খোসা। যেহেতু ঘটনাস্থল দৌলতপুর থানার ভিতর তাই আইনগত ব্যবস্থা তারা গ্রহল করবে। খালিশপুর থানা শুধু তাদের সহায়তা করছে বলে তিনি জানান। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, কি জন্য ঘটনা ঘটেছে তা এখনও কোন পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। তবে পুলিশ কাজ করছে। ফরহাদ হোসেনকে খুমেক থেকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওখানে নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা ও একটি অব্যবহৃত শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button