স্থানীয় সংবাদ

খুলনায় জলবায়ু পরিবর্তন ও দক্ষিণাঞ্চলের কৃষি শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার ঃ ‘জলবায়ু পরিবর্তন ও দক্ষিণাঞ্চলের কৃষি’ শীর্ষক সেমিনার বুধবার সকালে খুলনা কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সী খুলনা আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বিভাস চন্দ্র সাহা। কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার প্রধান তথ্য অফিসার কৃষিবিদ বি এম রাশেদুল আলমের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এস এম ফেরদৌস। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তৃতা করেন কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম। সেমিনারে খুলনা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, খুলনা কৃষি অঞ্চল ক্লাইমেট স্মার্ট প্রকল্পের পরিাচলক শেখ ফজলুল হক মনি-সহ জেলার কর্মকর্তারা বক্তব্য রাখেন। সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার কৃষি দপ্তরের আওতাধীন কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। খুলনা কৃষি তথ্য সার্ভিস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কৃষি কথার গ্রাহক করতে সক্ষম খুলনা বিভাগের ছয়টি উপজেলার ছয়জন উপজেলা কৃষি অফিসারকে সনদপত্র ও দুইজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button