স্থানীয় সংবাদ

খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ঃ মাদক মামলায় খুলনার আদালতে আসামি মো. মমিনুর রহমান ওরফে মোহন (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি যশোর জেলার পালবাড়ি মুর্তির মোড়ের বাসিন্দা মো. শাহাজাহান আলীর ছেলে। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিল না। বুধবার দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৯ মে সকাল ৮ টার দিকে নগর পরিবহনের একটি বাস খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টের সমানে দিয়ে ফুলতলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ওই পরিবহনের মাঝামাঝি বসা একজন যাত্রীকে পুলিশের সন্দেহ হলে পথেরবাজার চেকপোষ্টে নামানো হয়। ওই যাত্রীর হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ হতে ৩০ বোতল ফেন্সিডিল বের করে দেয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মমিনুর স্বীকার করে ওই ফেন্সিডিল বিক্রি উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় খানজাহান আলী থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন,যার নং ৬। তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই মো. সিরাজুল ইসলাম একই বছরের ৩১ জুলাই মমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button