স্থানীয় সংবাদ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী কর্মশালা

খবর বিজ্ঞপ্তি ঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আওতাধীন খুলনা শহর এরিয়া প্রোগ্রামের আয়োজনে ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০ টায় নগরীর নতুনবাজারস্থ আভা সেন্টারে খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার সিভিল সার্জন ডা. মোসাম্মৎ মাহফুজা খাতুন। এসময় আরও বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিগণ। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, এলাকার নেতৃবৃন্দ, অভিভাবক, যুব ও শিশু প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সভাপতি ফুলি সরকার কর্মশালার উদ্দেশ্যসমূহ তুলে ধরে বলেন, খুলনা শহর এলাকার বিভিন্ন অংশীদারদের সাথে শিশু কল্যাণের বর্তমান চিত্র তুলে ধরা, শিশু কল্যাণের অগ্রাধিকারভিত্তিক সমস্যা নির্ধারণ করা, অগ্রাধিকারপ্রাপ্ত শিশুদের কল্যাণ সমস্যাগুলোর মূল কারণ আলোচনা, চিহ্নিত ও অগ্রাধিকার নির্ধারণ করা, কর্মসূচি বাস্তবায়নের জন্য কর্ম এলাকা অগ্রাধিকার নির্ধারণ করা ও অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ পরিকল্পনা তৈরি করা। দ্বিতীয় সেশনে কর্মশালায় উপরোক্ত বিষয়ের উপর অংশগ্রহণকারীদের ভোটের মাধ্যমে সমস্যাগুলির অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব বিবেচনা করা হয় এবং সেই অনুযায়ী অংশগ্রহণকারীদের ৫টি দলে বিভক্ত করে উক্ত বিষয়ের উপর আলোকপাত করা হয়। যা কর্মশালার দ্বিতীয় দিনে সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button