স্থানীয় সংবাদ

যশোরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরে বাঘারপাড়া উপজেলার লক্ষীপুর গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নার্গিস (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের আরো ১৩ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নার্গিস বেগম ওই গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, নার্গিস বেগমের কোন ছেলে নেই। ৪ মেয়ে। তাদের সবাই বিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার চার মেয়ে, জামাই ও নাতনী এক যোগে তার বাসায় এসেছে। রাতে নার্গিস বেগম তাদের জন্য ভালমন্দ রান্না করেন। ওই খাবার খেয়ে পরিবারের ১৪ জন অসুস্থ হয়ে পড়ে। ওই রাতে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৬ জনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়। দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, ডায়রিয়ায় আক্রান্ত নার্গিস বেগমের মৃত্যু হয়েছে। বিকেলে জানাজা শেষে দাফন করা হয়েছে। তার স্বামীকে যশোরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button