যশোর নরেন্দ্রপুরের রেহেনা বেগমের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

যশোর ব্যুরো ঃ যশোর সদরের নরেন্দ্রপুর গ্রামের রেহেনা বেগম সংবাদ সম্মেলনে যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার পৈত্রক সম্পত্তি কেউ দখল করেনি। রেহানা বেগমই দীর্ঘ বছর ধরে পাশের জমি দখল করে ঘরবাড়ি তৈরী করে বসবাস করছে। সরকারি আমিন নিয়ে জমি মাপার পর দখল করা জমি ছেড়ে দিতে বলায় রেহেনা নানা রকম মিথ্যাচার শুরু করেছে। বুধবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন একই গ্রামের খন্দকার আব্দুস সাত্তার। লিখিত বক্তব্যে খন্দকার আব্দুল সাত্তার বলেন, নরেন্দ্রপুর মৌজার ১০৬০ দাগের ওয়ারেশ সূত্রে মালিক আবুল কালাম ও হাসান আলীর কাছ থেকে দুইটি দলিলমুলে ১০ শতক জমি ক্রয় করি। ২০২৩ সালে আমি আমার অপর ছেলে মেয়েদের সাথে পরামর্শ করে এ ১০ শতক জমি প্রবাসী ছেলে মিন্টু মাহফুজের নামে হেবা দলিল করেদি। একই দাগের অপর মালিক ফসিয়ার, ওলিয়ার কালাম ও ফারুকের কাছ থেকে মিন্টু মাহফুজ ৩ দশমিক ৩৩ শতক জমি কিনে মোট ১৩ দশমিক ৩৩ শতক জমির মালিক হয়।
তিনি বলেন, এ জমিতে আমার ছেলে ভবন নির্মানের আগে আমিন এনে সিমানা নির্ধাণ করে নেয়। এতে পাশের দাগের জামির কিছু অংশ বেধে যায়। এ জমির মালিক রেহেনা খাতুনকে বিষয়টি অবহিত হয়ে দখল করা জমি ছাড়তে রাজি হয়না। পরবর্তীতে শালিস মীমাংার মাধ্যমে তার টিনের ঘর সরানো ও মাটি ভরাটের খরচও আমারা দিতে চায়। তাতেও রাজি হয়নি রেহেনা বেগম। জরিম দখল এখনো বজায় রেখেছে। এক পর্যায়ে রেহেনা বেগম জমি দখলের অভিযোগ এনে গ্রামের মিথ্যাচার শুরু করে। পরবর্তীতে রেহানা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার দুই ছেলে খন্দকার মাসুদ ও খন্দকার মাহবুব।



