পুস্তক প্রদর্শনী ও “গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান” শীর্ষক আলোচনা আজ

# মহানগর বিএনপির দ্বিতীয় দিনের কর্মসুচি #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী (৩০ মে শুক্রবার)। ১৯৮১ সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শাহাদাত বরণ করেন। সেই থেকেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি দিবসটিকে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে। খুলনা মহানগর বিএনপি দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবার ৫ দিনের কর্মসূচির আজ বৃহস্পতিবার (২৯ মে) দ্বিতীয় দিন। দিবসটি উপলক্ষে আজ খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে দিনব্যাপী জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জীবনীর ওপর ড. মাহফুজ উল্লাহর লিখিত পুস্তক প্রদর্শনী এবং বিকাল ৩টায় “গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। বক্তব্য রাখবেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সফল করতে খুলনাবাসি ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।



