স্থানীয় সংবাদ

মহাসচিব ফরহাদের উপর সন্ত্রাসী হামলায় বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বিবৃতি

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিশিষ্ট জ্বালানি তেল ব্যবসায়ী সমাজসেবক ও শ্রমিক দরদী শেখ ফরহাদ হোসেন ও খুলনা বিভাগীয় ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ মনিরুল ইসলাম এবং ফরহাদ হোসেনের ম্যানেজার সোহেল সহ তিন জনকে গতকাল হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা বিভাগীয় ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়ন।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি মোঃ এনাম মুন্সী, সহ-সভাপতি মোশাররফ হোসেন মোসা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সোনা, লাইন সম্পাদক মোঃ ইমদাদুল হক, সহ লাইন সম্পাদক যথাক্রমে নুর খালিদ রাস্তি, ও শেখ সুলায়মান, প্রচার সম্পাদক জুয়েল শিকদার, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদার, নির্বাহী সদস্য যথাক্রমে দুইজন মোঃ লাবলু ও মনসুর আলী বেপারী সহ নেতৃবৃন্দরা। তারা বলেন আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button